ফিরছেন মিলা, থাকছে চমক
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১১ এএম, ১৬ জুন ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
দেশের জনপ্রিয় পপ তারকা মিলা ইসলাম। স্টেজ শো ও নতুন গানে বহুবার নিজেকে প্রমাণ করেছেন। অ্যালবামের যুগে ছিলেন জনপ্রিয় পপশিল্পী। তাকে সর্বশেষ তিন বছর আগে জি-সিরিজের ‘আইসালা’ শিরোনামের একটি মিউজিক ভিডিও নিয়ে হাজির হতে দেখা যায়। এরপর বেছে বেছে কাজ করেন। বর্তমানে ব্যস্ত আছেন স্টেজ শো নিয়ে।
মিলা ভক্তদের জন্য সুখবর, ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। গানের শিরোনাম ‘টোনা টুনি’। কথা, সুর ও সংগীতায়োজন করেছেন গায়িকা নিজেই। এতে মিলার সঙ্গে ভিডিওতে মডেল হয়েছেন মারুফ চৌধুরী অমি। গানের ভিডিও নির্মাণ করেছেন ইলজার ইসলাম। প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ঈদ আয়োজনে শনিবার (১৫ জুন) সন্ধ্যা ৭টায় গান-ভিডিও মুক্তি পাচ্ছে।
নতুন গান নিয়ে আশাবাদী মিলা। তিনি বলেন, ‘প্রথমবার আইটেম গানে হাজির হয়েছিলাম বহুল প্রশংসিত ‘রূপবান’ গানে। এরপর আর কখনও এভাবে দেখা যায়নি আমাকে। এরপর অসংখ্যবার আমার ভক্তরা আইটেম গানে দেখার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু কেউ আমার মনের মতো করে গানের কথা দিতে পারছিল না। শেষ পর্যন্ত নিজেই গানের কথাগুলো লিখেছি। সেই সঙ্গে নিজের মতো করে সুর ও সংগীতায়োজন করেছি।’
মিলা বলেন, ‘ভক্তদের প্রত্যাশা অনুযায়ী ‘টোনা টুনি’ গানে হাজির হচ্ছি। তবে এমন আইটেম গানে আর কখনও হাজির হব না। নতুন গানটি হতে যাচ্ছে আমার দ্বিতীয় এবং শেষ আইটেম গার্ল হিসেবে পারফর্ম। ২ বছর আগে গানটি তৈরি করেছি। বেশ সময় নিয়ে কাজটি করেছি যাতে দীর্ঘ সময় পর শ্রোতা-দর্শকরা নিরাশ না হয়। এমন একটি চমক নিয়েই ফিরতে চেয়েছিলাম। অপেক্ষার অবসান। এখন সবার প্রতিক্রিয়া জানার অপেক্ষায়।’
যোগ করে আরও বলেন, ‘মাঝে নতুন গানের অনেক প্রস্তাব পেয়েছিলাম কিন্তু, করিনি এই গানটির জন্য। দীর্ঘ সময় এই গানটির অপেক্ষায় ছিলাম। এ গানের জন্য অন্যরকম একটা মায়া তৈরি হয়েছে। ভিডিও তৈরির পর প্রত্যাশা আরও বেড়ে গেছে। এখন শ্রোতাদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায়। টিজার প্রকাশের পর ভক্তরা লুফে নিয়েছেন। ভক্তরা নতুন গানের খবরে বেশ আনন্দিত।’
মিলা বলেন, ‘বিভিন্ন কারণে মাঝে কিছু সময় নষ্ট হয়েছে। আর সেটা হতে দিতে চাই না। কারণ আমি জানি আমার শ্রোতা-দর্শক আমাকে কতটুকু চায়। স্টেজ শোর ধারবাহিকতা অব্যাহত থাকবে। তাছাড়া নতুন গানের কাজও করা আছে। নতুন বছর কয়েকটি গান নিজের মনের মতো করে প্রকাশ করতে চাই।’
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা











